ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী মৌ

ads

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ছয় পর্বের এই সিরিজটির নাম ‘সিক্স’। একঝাঁক তারকাকে নিয়ে প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করছে এলবিসি মিডিয়া।


ওয়েব সিরিজে মৌ ছাড়া আরও অভিনয় করবেন অপর্ণা ঘোষ, সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারী প্রমুখ। রেড পেড স্টেডিওর ব্যানারে এটি নির্মাণ করবেন তানিম পারভেজ।


প্রযোজনা প্রতিষ্ঠান এলবিসির হেড অব অপারেশন অ্যান্ড সেলস ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশি কনটেন্ট যেমন-বাংলা সিনেমা, ওয়েব সিরিজ, নাটক, গান আন্তর্জাতিকভাবে তুলে ধরাই তাদের প্রধান লক্ষ্য। আগামী এপ্রিলেই মুক্তি পাবে ‘সিক্স’।

ads
ads
ads

Our Facebook Page